Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে ২ কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ১২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোর অপরাধী চক্রের দুটি গ্রুপের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চারজন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাচোল উপজেলার খোলসী গ্রামের এজাবুল হকের ছেলে মাসুদ রানা ও চাঁদপাড়ার আব্দুর রহিমের ছেলে রায়হান আলী।

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদ রানা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার রাতে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় দেয়ালে জয় বাংলা লিখেছিলেন।

নাচোল থানার অফিসার্স ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই কিশোরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি