Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি কর্মী খুন, এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৪ ২০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ২০২২ সালের ৭ ডিসেম্বর বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযানে গুলিতে মকবুল নামে দলটির কর্মী নিহতের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন।

এ দিন কারাগার থেকে তাকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার তিনদিনের রিমান্ডের মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালান। এ সময় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। কার্যালয়ের পাশে থাকা হাজার হাজার নেতাকর্মীর ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মাহফুজুর রহমান নামের এক ব্যক্তি।

সারাবাংলা/কেআইএফ/এইচআই
বিজ্ঞাপন

বাইকে ড্যাশক্যাম কেন জরুরি?
১ অক্টোবর ২০২৬ ১৩:৩৬

আরো