Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে বাসচাপায় ২ পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ ডিসেম্বর ২০২৪ ১৫:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পটিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার মনসা হাসপাতাল এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম হামিদ। আরেকজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন সারাবাংলাকে জানান, কক্সবাজার থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস মনসা এলাকায় আরেকটি মিনি বাসকে ধাক্কা দিলে সেটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যায়। এ সময় মিনি বাসটি দুজন পথচারীকে চাপা দেয়। এর মধ্যে হামিদ নামে একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। তার নাম জানা যায়নি। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। বাস দুটি জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) নুরুল আলম আশেক সারাবাংলাকে জানান, পটিয়ায় সড়ক দুর্ঘটনার ঘটনায় দুজনকে মৃত অবস্থায় চমেকে আনা হয়েছে। তাদের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এছাড়া আবদুল করিম নামে একজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দুই নম্বর ওয়ার্ডে পাঠান। পরে সেখানকার চিকিৎসক আইসিইউতে রেফার করলেও বেড খালি না থাকায় তাকে বেসরকারি ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সারাবাংলা/আইসি/এসডব্লিউ