Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গাজার সেফ জোনে ইসরাইলি হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজার দক্ষিণাঞ্চলে  ‘সেফ জোন’  বা নিরাপদ অঞ্চল আল-মাওয়াসিতে বোমা হামলা করেছে ইসরাইলি বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।

রোববার (২২ ডিসেম্বর) ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় অধিকাংশ প্রাণহানি ঘটেছে গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে।

এসময় আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে গেছে তাঁবুগুলো। লাশগুলোকে খাচ্ছে রাস্তার পশুপাখি। এরকম মর্মান্তিক দৃশ্য দেখা গেছে প্রকাশিত ভিডিও ফুটেজগুলোতে।

উদ্ধার অভিযান চালাতে গেলেও সেখানে দীর্ঘ সময় ধরে  বাঁধা দিয়েছে ইসরাইলি বাহিনী।

এছাড়া, ইসরাইলি সামরিক বাহিনী গাজার একমাত্র কার্যকরী হাসপাতালগুলোর একটিতে হামলা চালাচ্ছে। তারা রোগীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, এটি প্রায় অসম্ভব।

বিজ্ঞাপন

কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক বলেন, ‘আমাদের হাসপাতালে প্রায় ৪০০ জন বেসামরিক মানুষ রয়েছেন, যাদের মধ্যে নবজাতকরা অক্সিজেন ও ইনকিউবেটরের ওপর নির্ভরশীল। এই অবস্থায় হাসপাতাল খালি করা একরকম অসম্ভব।’

এদিকে, গত ২৪ ঘণ্টায় ইসরাইলের ‘অত্যাধিক আক্রমণ’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান।

সারাবাংলা/এসডব্লিউ