Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন ডলার ছাড়াল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ ডিসেম্বর ২০২৪ ২২:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফের ২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। এদিকে চলতি মাসের প্রথম ২১ দিনে ২ বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে। যা গত বছরের ডিসেম্বরের পুরো মাসের চেয়ে বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী সোমবার (২৩ ডিসেম্বর) দেশে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ২৪ দশমিক ৮৪ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার কোটি ৪২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (২০ বিলিয়ন ডলারের বেশি)। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনো ১৫ বিলিয়নের ঘরে রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দেশে মোট রিজার্ভ ছিল ২৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার। আইএমএফের পরামর্শে বিপিএম হিসাবে তা ছিল ১৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখায় বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল ছিল। বিশেষ করে ডলারের দাম ১২০ টাকায় ছিল। এছাড়া, কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখে। বিপরীত দিকে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। যা রিজার্ভ বাড়াতে সহায়ক ভূমিকা পালন করেছে।

সারাবাংলা/জিএস/পিটিএম