Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ প্রকল্পে শেখ হাসিনার দুর্নীতি: তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুদকের চিঠি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা : ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের নামে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আশ্রায়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নামে দুর্নীতি করে এসব অর্থ আত্নসাত করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আট প্রকল্পের তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক।

দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়েছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রায়ণ প্রকল্প, মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন ও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে অনিয়ম–দুর্নীতি হয়েছে। এবার এসব প্রকল্পের নথি তালাশ করছে দুদক। এ সব প্রকল্পের প্রস্তাব/প্রাক্কলন অনুমোদিত প্রস্তাব/প্রাক্কলন, বাজেট অনুমোদন, বরাদ্দ, অর্থ ছাড়করণ, ব্যয় অর্থের পরিমাণ ও এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র এবং এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে প্রতিবেদন ও প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপের কপি চাওয়া হয়েছে।

এর আগে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি ডলার বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়।

সারাবাংলা/জিএস/আরএস
বিজ্ঞাপন

আরো