Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পরাজিত শক্তির দোসররা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে : মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ডিসেম্বর ২০২৪ ২০:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও দেশে এখনও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছে না।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, ‘‘আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর হিংস্রতা ও ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। খুন-খারাবির মাধ্যমে ঘাপটিমারা আওয়ামী দুস্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। আর এ কারণেই জনগণসহ বিরোধী দলের নেতা-কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদেরকে পৈশাচিক কায়দায় হত্যা ও গুরুতর আহত করা হচ্ছে।’’

বিজ্ঞাপন

‘‘যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আবুল হোসেনসহ তার তিন ছেলেকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা সেটিরই নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে। এর কোন বিকল্প নেই’’— বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘‘সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তী সরকারকে কঠোর পন্থা অবলম্বন করতে হবে। নইলে সন্ত্রাসীদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে। তাই হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে।’’

সারাবাংলা/এজেড/আরএস