Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসরায়েল সমর্থকদের ওপর হামলায় নেদারল্যান্ডসে ৫ জনের সাজা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৭:০২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরের মাকাবি তেল আবিবে ইসরায়েল সমর্থকদের ওপর হামলার ঘটনায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে তাদের সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ রায় দেওয়া হয়।

আমস্টারডামে গত ৭ নভেম্বর ইউরোপা লিগের একটি ম্যাচ চলার সময় মাকাবি তেল আবিবে পাঁচজনের ওপর হামলা ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন। হামলার আগে মাকাবি সমর্থকরা আরব-বিরোধী স্লোগান দেন ও একটি ট্যাক্সি ভাঙচুর করেন। সেখানে একটি ফিলিস্তিনি পতাকা পোড়ান বলেও অভিযোগ আনা হয়েছে।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত সেফা নামের এক ব্যক্তি ছয় মাসের কারাদণ্ড পেয়েছেন। প্রকাশিত একটি ফুটেজে দেখা যায়, সেফা মাটিতে পড়ে থাকা ব্যক্তিদের মারধর করছেন। আদালত তাকে ঘটনাটির ‘প্রধান ভূমিকা পালনকারী’ হিসেবে চিহ্নিত করেছেন।

বিজ্ঞাপন

এছাড়া এ ঘটনায় অভিযুক্ত অপর ব্যক্তি ২৪ বছর বয়সি উমুতকান এ.কে দেখা গেছে এক মাকাবি সমর্থককে আক্রমণ ও তার স্কার্ফ ছিনিয়ে নিয়েছেন। এ ঘটনার দায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্য আরেক আসামিকে দুই মাসেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আরেকজনকে ১০০ ঘণ্টা কমিউনিটি সার্ভিসের শাস্তি দেওয়া হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আবু শাবাব এমের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। তবে তার মামলাটি মানসিক স্বাস্থ্য পর্যালোচনার জন্য স্থগিত রাখা হয়েছে।

প্রসিকিউশন জানায়, গাজার বর্তমান পরিস্থিতি এই ঘটনার পেছনে প্রভাব ফেলেছে। কারণ, এই সহিংসতার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। এ ঘটনায় আরো ছয়জনের বিচার অপেক্ষমাণ, যাদের মধ্যে তিনজন নাবালক।

সারাবাংলা/এমপি