Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হোয়াটসঅ্যাপ-প্লেস্টোর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের ওপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরান। ব্যবহার করা যেত না অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিভিন্ন অ্যাপ ডাউনলোডে গুগলের নিজস্ব অ্যাপ প্লেস্টোরও। অবশেষে এই দুই অ্যাপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ইরান।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রেসিডেন্টের উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়। জানিয়ে দেওয়া হয়, এখন থেকে দেশটিতে হোয়াটসঅ্যাপ ও গুগল প্লেস্টোর ব্যবহার করা যাবে।

ইরানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী সাত্তার হাশেমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেটের ওপর যে নানামুখী নিষেধাজ্ঞা ইরানে ছিল, তা একে একে তুলে নেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপ ও গুগল প্লেস্টোর খুলে দেওয়া তার প্রথম পদক্ষেপ।

বিজ্ঞাপন

ফেসবুক, এক্স ও ইউটিউবের ওপর অবশ্য এখনো নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইরান। ২০১৮ সালে আদালতের নির্দেশের পর থেকে বন্ধ আরেক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। তবে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে ইরানে কোনো আপত্তি নেই। ফলে নিষেধাজ্ঞা থাকলেও ইরানের বহু মানুষ ভিপিএন ব্যবহার করে এসব প্ল্যাটফর্ম ব্যবহার করেন বলে তথ্য রয়েছে।

ইরানের প্রশাসনের বক্তব্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে দেশের মানুষ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। সে জন্যই এতদিন এই মাধ্যমগুলো বন্ধ করে রাখা হয়েছিল। তবে এখন এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সারাবাংলা/এমপি