Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেরিন ড্রাইভে মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ডিসেম্বর ২০২৪ ১৭:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় মেরিন ড্রাইভে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওমর কায়েস (১৮) নামে আরও একজন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিদ কবির কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া এলাকার বাসিন্দা কবির আহমদের ছেলে। সে ঢাকার মাইলস্টোন কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আহত ওমর কায়েস নিহত সাজিদের বন্ধু। সে চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসীন কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্বজনরা জানান, সকালে বন্ধু ওমর কায়েসকে নিয়ে সাজিদ মোটরসাইকেলে টেকনাফের সাবরাংয়ে গ্রামে বেড়াতে যায়। দুপুরে তারা মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজার শহরের বাসায় ফিরছিলেন। পথে নারিকেল বাগান ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিঁটকে পড়ে তারা।
এতে ঘটনাস্থলে সাজিদ কবির মারা যায়। বন্ধু ওমর কায়েস আহত হন।

বিজ্ঞাপন

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহজাহান জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে কক্সবাজার
সদর হাসপাতালে নিয়ে যায়। আহত ওমর কায়েসের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

সারাবাংলা/এসআর