Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১৬:২৫

ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলসের ২৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ফুলারটন পৌর বিমানবন্দরের কাছে একটি বাণিজ্যিক ভবনে বিধ্বস্ত হয় বিমানটি। তবে বিমান বিধ্বস্তের কারণ জানা যায়নি।

ফুলারটন পুলিশ এক্সে বলেছে, ‘সেখানে দুইজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।’

এছাড়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি এবং ঘটনাস্থলে ৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা স্থানীয় ‘কেটিএলএ’ স্টেশনকে জানিয়েছে, তদন্তকারীরা এখনো নিশ্চিত হয়ে জানতে পারেনি যে, নিহত ২ জন বিমানের যাত্রী নাকি ভবনের শ্রমিক ছিলেন।

বিজ্ঞাপন

টেলিভিশনের ভিডিও ফুটেজে দেখ যায়, ভবনের ছাদে গর্ত হয়ে গেছে  এবং আগুনের ধোঁয়া বেরিয়ে আসছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী জেরোমি ক্রুজ নামের এক শ্রমিক বলেন, ‘আমরা সবাই প্রচণ্ড শব্দ শুনতে পেয়েছি এবং পরে দেখি ভবনের ছাদে বিমান বিধ্বস্ত হয়েছে। এরপর আমরা সবাই ভবন থেকে বেরিয়ে আসতে শুরু করি।’

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, একক ইঞ্জিন বিশিষ্ট ভ্যান’স আরভি-১০ বিমানটিতে আসন সংখ্যা ছিল মাত্র ৪টি।

এই দুর্ঘটনার তদন্ত করছে ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো