Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে কনফুসিয়াস ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন

চবি করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৪

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত চীনা কনফুসিয়াস ইনস্টিটিউটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) চবি’র কলা ও মানববিদ্যা অনুষদের পঞ্চম তলায় ফলক উন্মোচনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শুরু হওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, চীনা ভাষাকে শিক্ষার্থীদের তৃতীয় ভাষা হিসেবে গড়ে তুলতে পারলে তাদের কর্মসংস্থান ও কর্মদক্ষতার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও অর্থনৈতিক অংশীদার হওয়ায় দেশটির ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করতে সহায়তা করতে পারে।

ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে পেরে তারা আনন্দিত। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির বিনিময় আরও সমৃদ্ধ হবে। ইনস্টিটিউটের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা চীনা ভাষা শেখার পাশাপাশি চীনের ইতিহাস, সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার সুযোগ পাবে। একই সঙ্গে দুই দেশের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়বে।

এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের পার্টি কমিটির সম্পাদক রুয়ান ঝাওছি, কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমআর/এনজে
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো

সম্পর্কিত খবর