Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিল্লিতে বায়ু দূষণ, ধোঁয়াশায় ফ্লাইট ব্যাঘাত ঘটার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৫ ১৭:১৪

ধোঁয়াশার চাদরে ঢাকা

বায়ু দূষণের মাত্রা ক্রমাগত খারাপ হওয়ার কারণে ভারতে রাজধানী দিল্লির অনেক স্থানে দৃষ্টিসীমা শূন্যের কোঠায় নেমে এসেছে। ঘন ধোঁয়াশায় ঢেকে যাওয়ার ফলে ফ্লাইটে ব্যাঘাত সৃষ্টির শঙ্কায় সতর্কতা জারি করেছে সেখানকার বিমানবন্দর কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জানুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

এবারের শীতকালের শুরু থেকেই নিম্ন বায়ুমান ও ধোঁয়াশার শিকার হয়ে আছে শহরটি। বায়ুমান পর্যালোচনাকারী সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তালিকায় শুক্রবার বিশ্বের সবচেয়ে বেশি দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ওঠে এসেছে দিল্লির নাম।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ফ্লাইটের গন্তব্য পরিবর্তন বা বাতিল করা হয়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এক্স-অ্যাকাউন্টে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নিম্ন বায়ুমানের কারণে দৃষ্টিসীমা কমে আসায় যথাযথ সরঞ্জাম থাকা উড়োজাহাজগুলো অবতরণে জটিলতার সম্মুখীন হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের বৃহত্তম এয়ারলাইন ইন্ডিগো এবং স্পাইসজেটও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছেন।

ভারতের দূষণ নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিল্লির বায়ুমান ছিল ‘খুবই খারাপ’। সূচকে শূন্য থেকে ৫০ স্কোর আসলে তা ‘ভালো’ বায়ুমান বিবেচনা করা হয়। সেখানে দিল্লির স্কোর এসেছিল ৩৫১।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো