Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ জানুয়ারি ২০২৫ ০৯:৩৭

৮ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা -কাজিরহাট নৌরুটে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু রয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ফেরি চলাচল শুরু হয়।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত সাড়ে ১১টায় আরিচা-কাজিরহাট নৌরুট কুয়াশার আবরণে ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম নাসির মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১টায় পদ্মায় নদী তীব্র কুয়াশার ঢেকে যাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মাঝ পদ্মায় আটকে পড়ে হাসনাহেনা ও মতিউর রহমান নামের দুটি ফেরি।

বিজ্ঞাপন

এছাড়া কুয়াশার কারণে রাত সাড়ে ১১টায় বন্ধ হয়ে যায় আরিচা- কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। মাঝ যমুনায় আটকে পড়েছে খানজাহান আলী ও কিষানী।

বিআইডব্লিউটিসির ওই কর্মকর্তা জানান, আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে উভয় নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯২
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৮

যুবদলের জরুরি নির্দেশনা
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৫

আরো