Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রাহকদের ৫০ কোটি টাকা নিয়ে পলাতক ব্যবসায়ী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: নরসিংদীতে গ্রাহকদের প্রায় ৫০ কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগে রহমত উল্লাহ (৪৬) নামে এক রড সিমেন্ট ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রহমত উল্লাহ (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল হান্নান। এর আগে, রোববার (৫ জানুয়ারি) গাজীপুরের পূবাইল থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, অভিযুক্ত রহমত উল্লাহ গত ৪ বছর ধরে নরসিংদীর শিবপুর এবং পার্শবর্তী এলাকায় তুলনামূলক কম দামে রড, সিমেন্ট এবং ইট দেয়ার কথা বলে ৬০-৭০ জনের কাছ থেকে টাকা নিতে থাকেন। এসবের দাম বাড়লেও পরবর্তীতে বাড়তি টাকা নেয়া হবেনা আশ্বাস দিয়ে অন্তত ৫০ কোটি টাকা জমা করে ১ বছর আগে পালিয়ে যান তিনি। এরপর, নরসিংদীর শিবপুরসহ জেলার বিভিন্ন থানায় গত ৩ বছরে ২ ডজনের বেশি মামলা হয় এবং অর্থ আত্মসাৎ সংক্রান্ত ২০টি মামলায় ওয়ারেন্ট বের হয় রহমত উল্লার বিরুদ্ধে। এরপর, পুলিশ কাজ শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে রোববার (৫ জানুয়ারি) রাতে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ সুপার আরো জানান, এই চক্রের সাথে আরো কেউ জড়িত আছে কি না আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করলে পরবর্তীতে তা জানা যাবে। এছাড়া যেকোনো প্রকার লেনদেনের ক্ষেত্রে জনগনকে সচেতন হবার আহ্বান জানান পুলিশ সুপার।

গ্রেফতার হওয়া রহমত উল্লাহ (৪৬) নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফেরচর এলাকার আবুল কাশেম এর ছেলে ও পেশায় রড সিমেন্টের ব্যবসায়ী ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দুর্গাপূজায় ছুটি বাড়ল
২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৮

আরো