Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

আন্তর্জাতিক ডেস্ক
৭ জানুয়ারি ২০২৫ ১২:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জন নিহত হয়েছেন এবং আরও ৬২ জন আহত হয়েছেন। একই ভূমিকম্প বাংলাদেশ, নেপাল, ভারত ও ভুটানেও অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে আঘাত হানে এই ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা গেছে, শক্তিশালী এই ভূমিকম্পে প্রায় এক হাজারেরও বেশি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনগুলো ধসে পড়েছে। এমনকি ভূমিকম্পের পর কয়েক দফা আফটার শকও অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান কাজ শুরু করেছে চীনের বিমান বাহিনী। সেখানে বেশ কিছু ড্রোনও মোতায়েন করা হয়েছে। বর্তমানে এই অঞ্চলে পানি এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে, প্রধান ভূতাত্ত্বিক ফল্ট লাইনে অবস্থানের কারণে তিব্বত ছাড়াও নেপাল এবং ভারতের বেশ কিছু অংশেও ভূমিকম্প অনুভূত হয়েছে। যা খুবই সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো