Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ৩ আসামিসহ ১২ বাংলাদেশি

লোকাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৫ ২১:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোল: ভারতে কারাভোগ শেষে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তিন আসামিসহ ১২ বাংলাদেশি। তারা অবৈধভাবে দালালের মাধ্যমে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবস্থানকালে তাদেরকে পুলিশ আটক করে কারাগারে পাঠায়।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। এর আগে তারা ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন।

তারা হলেন- সাতক্ষীরার মো.আশিকুর রহমান (২৫), গাজীপুরের মো. সুমন সরকার (৩০), নরসিংদীর মো. ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মো. মিজান শেখ (২৮), খুলনার মো. রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের মো. বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮), বাগেরহাটের মো. রবিউল হাওলাদার (২৫), মো. মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার মো. রুবেল গাজী (২৫)। এদের মধ্যে সুমন সরকার, ওমর ফারুক ও রিয়াজুল ইসলামের নামে দেশে একাধিক মামলা রয়েছে।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসআর
বিজ্ঞাপন

‘যকের ধন’-এর ‘যক’ কারা!
৮ নভেম্বর ২০২৬ ১৬:০৫

আরো