Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবি শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার, শাটডাউন কর্মসূচি চলবে

জবি করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৫ ২০:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি: শিক্ষা মন্ত্রণালয়ের থেকে সংশোধিত চিঠি আসায় অনশন প্রত্যাহার করেছেন অনশনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। তবে আলোচনায় চূড়ান্ত সিধান্ত না আসা পর্যন্ত শাটডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানান তারা।

সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় সচিবালয়ের সামনে প্রেস ব্রিফিং এ কথা জানান অনশনরত উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১৩ ব্যাচের শিক্ষার্থী একেএম রাকিব।

আরও পড়ুন-সচিবালয় ঘেরাও জবি শিক্ষার্থীদের, জরুরি সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

একেএম রাকিব বলেন, ‘সচিবালয় থেকে আমাদের কাছে এ মুহুর্তে চিঠি এসেছে। আমাদের তিন দফা দাবির মাঝে দুটি সরাসরি ওঠে এসেছে। আর একটি দাবি আলোচনার মাধ্যমে সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। আমরা এ মুহূর্তে সচিবালয়ে অনশন প্রত্যাহার করছি কিন্তু আলোচনার সিধান্ত ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি চলমান থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অনশনে বসা শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো— সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে সই করতে হবে, পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু এবং কাজ শেষ করতে হবে, যত দিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, তত দিন পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো