Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮

ঢাকা: মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর