ঢাকা: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিভিন্ন স্থানে সাঁটানো ব্যানার, পোস্টার ও ফেস্টুন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ দায়িত্বে অপসারণের কঠোর নির্দেশ দিয়েছে জাতীয়তাবাদী যুবদল।
সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে এই জরুরি নির্দেশনা দেন।
সোমবার (৯ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এসব প্রচারসামগ্রী অপসারণ না করলে সংশ্লিষ্ট নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই নির্দেশটি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলসহ দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা এবং এর অধীনস্থ সকল ইউনিটের নেতাকর্মীদের জন্য কঠোরভাবে পালনীয় বলে জানানো হয়েছে।