Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘সীমান্তে কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৫ ১৬:৪৭

ময়মনসিংহ: স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। পরিস্থিতি স্থিতিশীল আছে। কাঁটাতারের বেড়া দেওয়া বন্ধ আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে বিষয়টি আলোচনা হবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে যেসব অসম চুক্তি আছে সেগুলো নিয়েও আলোচনা হবে। সে ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর সিটি করপোরেশনের শহিদ সাহাবউদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করলে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, দেশের মিডিয়াগুলো সত্য সংবাদ প্রচার করায় বিদেশি মিডিয়াগুলোর অপপ্রচার কমে গেছে।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইআ
সম্পর্কিত ভিডিও