Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবিকে নিয়ে নতুন ষড়যন্ত্রের শঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট
১ অক্টোবর ২০২৬ ০০:৩৮

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফাইল ছবি

ঢাকা: দেশের সীমান্তরক্ষী বাহিনী ও এর নেতৃত্বকে ঘিরে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও কনটেন্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল বাহিনীর সাম্প্রতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে বিজিবি মহাপরিচালকসহ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

ভিডিওতে বিজিবি জানায়, পুশ-ইন প্রতিহত, চোরাচালান ও মাদক দমন, সীমান্তের উত্তেজনা মোকাবিলা, দুর্যোগে উদ্ধার কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনী ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে রাডার, থার্মাল ইমেজার, নাইটভিশন ডিভাইস ও ড্রোন প্রযুক্তি সংযোজনসহ আধুনিকায়নের মাধ্যমে সীমান্ত নজরদারি ও আভিযানিক সক্ষমতা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজিবির ভাষ্য, অপপ্রচার কিংবা অন্য কোনো চাপ বাহিনীর দায়িত্ব পালনে প্রভাব ফেলবে না। জনগণের সহযোগিতা, সুদৃঢ় নেতৃত্ব ও পেশাদার জনবলের সমন্বয়ে দেশের সার্বভৌমত্ব ও নিরাপদ সীমান্ত নিশ্চিত করতে আরও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে যাবে বিজিবি।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর