Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সর্বদলীয় সভায় যাচ্ছে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় সভায় অংশ নিচ্ছে বিএনপি। দলটির একমাত্র প্রতিনিধি হিসেবে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সভায় অংশ নেবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, সর্বদলীয় সভায় যোগ দিতে গুলশান বাসা থেকে রওনা হয়েছেন সালাহউদ্দিন আহমেদ। বিএনপির পক্ষে তিনি প্রতিনিধিত্ব করবেন।

এর আগে, সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন- বিএনপি সর্বদলীয় সভা যাবে না এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তবে, কীভাবে অংশ গ্রহণ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকাল ৪টায় বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘোষণা চূড়ান্ত করতে সর্বদলীয় সভায় ডেকেছে। সব রাজনৈতিক দলকে এই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।

সারাবাংলা/এজেড/ইআ
বিজ্ঞাপন

আরো