Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দূষিত বায়ুর তালিকায় ঢাকা আজ চতুর্থে

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ০৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বায়ু দূষণের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ (সোমবার) চার নম্বরে রয়েছে। এ সময়ে এই তালিকায় শীর্ষে রয়েছে বসনিয়া হার্জেগোভিনার রাজধানী সারাজেভো।

সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক এ তথ্য জানিয়েছে।

দূষণ তালিকার শীর্ষে থাকা সারাজেভোর স্কোর ২৯৬ অর্থাৎ সেখানকার বায়ু আজ (সোমবার) খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। এই শহরের বাতাসও খুবই অস্বাস্থ্যকর।

তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, আর চতুর্থ ঢাকা এবং পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি।

বিজ্ঞাপন

মূলত শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ