Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই অভ্যুত্থানে আহত নান্নুর খোঁজ-খবর নিলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:২৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: চব্বিশে ছাত্র-জনতার গণআন্দোলনে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত বগুড়া সদর উপজেলার নান্নু মতিনের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সদস্য সচিব ও কেন্দ্রীয় ড্যাবের ভাইস-প্রেসিডেন্ট ডা. এরফানুল হক সিদ্দিকী।

বৃহস্পতিবার (জানুয়ারি ২৩) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে তিনি এ খোঁজ-খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের ডেপুটি ডিরেক্টর নন্দলাল সাহা, ডা. এম আর হাসান, ডা. আনিকা, কৃষিবিদ নিনাদ, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ডা. ফাহিম প্রমুখ।

বিজ্ঞাপন

নান্নু মতিন গত ৪ আগস্ট বগুড়ায় পুলিশের গুলিতে আহত হন। তার শরীরে বিদ্ধ হয়েছিল প্রায় শতাধিক বুলেট। এখনো প্রায় অর্ধশতাধিক রাবার বুলেট আছে তার শরীরে। স্পাইনাল কর্ডে সমস্যা নিয়ে সম্প্রতি তিনি আবার হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারাবাংলা/এজেড/এমপি