Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাবি’র ৩ ছাত্রের মৃত্যু দাবি পরিশোধ করলো জেনিথ ইসলামী লাইফ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৫ ১৩:৫৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ ছাত্রের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে ৬ লাখ টাকার মৃত্যু দাবির চেক হস্তান্তর করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

রোববার (২৬ জানুয়ারি) জেনিথ লাইফ ইন্স্যুরেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সালেহ হাসান নকিব এর নিকট জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান উক্ত চেক হস্তান্তর করেন।

বিজ্ঞাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর (অব:) মোঃ মতিয়ার রহমান, ছাত্র উপদেষ্টা ড. মোঃ আমিরুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের গ্রুপ ও স্বাস্থ্য বীমা বিভাগের ভিপি মোঃ আনোয়ার হোসেন সরকার, জিএম (উন্নয়ন) জনাব মোঃ ইদ্রিস আলী ও ডেপুটি প্রজেক্ট হেড মোঃ নাহিদুল ইসলাম সাগর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোঃ ফরহাদ হোসেন রনি, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র জহিরুল ইসলাম এবং ‘ল` অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসানের মৃত্যুতে উল্লেখিত চেক হস্তান্তর করে জেনিথ ইসলামী লাইফ।

প্রসঙ্গত মারা যাওয়া তিন ছাত্রের মধ্যে ‘ল` অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন বিভাগের ছাত্র মেহেদী হাসান বৈষম্য বিরোধী আন্দোলনে আগুন নেভানোর সময় সিলিন্ডার ব্লাস্ট হয়ে মারা যান।

সারাবাংলা/জিএস/আরএস