Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

থাই এয়ারওয়েজের ঢাকা টাউন অফিস উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশে গ্রাহক পরিষেবা বাড়ানোর লক্ষ্যে থাই এয়ারওয়েজ ঢাকা টাউন অফিসের কার্যক্রম শুরু করেছে। সোমবার (২৭ জানুয়ারি) গুলশানে তাদের কার্যালয়টি উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত্র।

উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, থাই এয়ারওয়েজের সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট উইট কিচাথর্ন এবং ওয়েস্টার্ন, মিডল ইস্ট ও বাংলাদেশের টিম লিড নারিনটর্ন সুক্কাসেম, থাই এয়ারওয়েজের প্যাসেঞ্জার জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ।

অফিস উদ্বোধন করে থাই রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিত্র বলেন, থাইল্যান্ডের ফ্ল্যাগ ক্যারিয়ার হিসেবে থাই এয়ারওয়েজ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ-থাইল্যান্ডের জনগণের মধ্যে যোগাযোগ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিজ্ঞাপন

এয়ার গ্যালাক্সি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন, নতুন অফিসের লক্ষ্য গ্রাহক পরিষেবা বাড়ানো।

থাই এয়ারওয়েজ ঢাকায় এই নতুন টাউন অফিস ছাড়াও চট্টগ্রাম ও সিলেটে শাখা অফিসে তার কার্যক্রম পরিচালনা করছে। এয়ারলাইন্সটি ঢাকা-ব্যাংকক রুটে দুটি দৈনিক ফ্লাইট পরিচালনা করে- টিজি ৩২২, দুপুর ১ টা ৪০ মিনিটে ছেড়ে যায়। অপরটি টিজি ৩২২ সকাল ২ টায় ছেড়ে যায়।

বর্তমানে থাই এয়ারওয়েজ ব্যাংকক, ফুকেট, চিয়াং মাই, ক্রাবি, সিডনি, সিওল, কুয়ালালামপুর, তাইপেই, টোকিও (হানেদা এবং নারিতা) ওসাকা, ম্যানিলা এবং হংকংসহ আন্তর্জাতিক গন্তব্যগুলোর বিস্তৃত বিন্যাসে বিরামবিহীন সংযোগ সরবরাহ করে।

প্রিমিয়াম ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতে দিনের বেলার ফ্লাইটটি এয়ারবাস এ ৩৩০-৩০০ ব্যবহার করে। যার মধ্যে ৩১টি বিজনেস ক্লাস এবং ২৬৩টি ইকোনমি ক্লাস আসন রয়েছে। ভোরের ফ্লাইটটি একটি এয়ারবাসে ৩২০ দ্বারা পরিচালিত হয় যা একটি সর্ব-সাশ্রয়ী আসন বিন্যাসসহ।

সারাবাংলা/ইএইচটি/এইচআই
বিজ্ঞাপন

আরো