Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুর্বল ব্যাংকগুলো যেকোনো উপায়ে উদ্ধার করা হবে: গভর্নর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৫:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “দুর্বল ব্যাংকগুলোকে যেকোনো উপায়ে উদ্ধার করা হবে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ অডিটোরিয়ামে আয়োজিত ‘মাইক্রো ফাইন্যান্স ইন বাংলাদেশ ২৪’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, “এই বছরের মধ্যেই দুর্বল ব্যাংকগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দশ বছর আগে থেকেই বলে এসেছি যে, এস আলমের ব্যাংকে টাকা না রাখার জন্য। কিন্তু দুই শতাংশ বেশি মুনাফার জন্য আপনারা টাকা রেখেছেন।”

‘ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য আগামী পাঁচ বছর আরো চ্যালেঞ্জিং হবে’- এমন মন্তব্য করে ড. আহসান এইচ মনসুর বলেন, “বর্তমানে সারাদেশে ২৪ হাজার ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের শাখা রয়েছে। ব্যাংকগুলোর প্রায় ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং রয়েছে। আগামী পাঁচ বছরে ব্যাংকগুলোর প্রায় ৬০ হাজার এজেন্ট ব্যাংকিং হয়ে যাবে।”

বিজ্ঞাপন

তিনি বলেন, “মাইক্রো ক্রেডিট প্রতিষ্ঠানগুলোর জন্য আরো চ্যালেঞ্জ হচ্ছে যে, এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানগুলো ঋণ দিচ্ছে এবং গ্রাহক থেকে আমানত নিচ্ছে। এছাড়া সামনে ডিজিটাল ব্যাংক আসছে, সেটিও ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য চ্যালেঞ্জিং হবে।”

গভর্নর বলেন, “গত ২০২৩-২৪ অর্থবছরে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানগুলো মোট ৩ লাখ কোটি টাকা ঋণ বিতরণ করেছে; যা আগের বছরের তুলনায় ৫.২৬ শতাংশ বেশি। এর মধ্যে ৯৯ হাজার কোটি টাকা পেয়েছে একেবারে ক্ষুদ্র উদ্যোক্তারা।”

সারাবাংলা/জিএস/আরএস
বিজ্ঞাপন

আরো