Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ায় ছুরিকাঘাতে হৃদয় আকন্দ (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ফুলবাড়ি মধ্যপাড়ার বাবু মিয়া আকন্দের ছেলে। তিনি পেশায় একজন দোকান কর্মচারী। ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি জানিয়েছে, হৃদয় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক দিন আগে এক বন্ধুর মোবাইল হারানোর ঘটনায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়েছিল। আজ সকালে তাকে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে নিকটবর্তী একটি সরিষা ক্ষেতে নেওয়ার পর মারপিট বাধে। এক পর্যায়ে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয় স্থানীয়রা। অবস্থা গুরতর হওয়ায় সেখান থেকে তাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো