Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজিবি-বিএসএফ বৈঠক ১৭ ফেব্রুয়ারি, সচিবালয়ে প্রস্তুতি সভা শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৫ ১০:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিজিবি ও বিএসএফের মধ্যে মহাপরিচালক পর্যায়ের বৈঠক আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তিনদিনব্যাপী ওই বৈঠক ভারতের রাজধানী নয়াদিল্লিতে বসতে যাচ্ছে। ওই বৈঠকে আলোচ্যসূচী ঠিক করতে বিজিবিসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের নয়াদিল্লীতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বাংলাদেশ-ভারত সীমান্ত সংক্রান্ত দ্বি-পাক্ষিক বিভিন্ন বিষয়াদি আলোচনা করার লক্ষ্যে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সভাপতিত্বে সকাল সোয়া ১০টার দিকে বৈঠক শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এ দিকে ভারতীয় গণমাধ্যমে হিন্দুস্তান টাইমসের বুধবারের (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৈঠকে অংশ নিতে ভারত সফর করবেন। এ সময় তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন।

গত আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর এটাই হবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানদের প্রথম বৈঠক।

এর আগে সম্প্রতি এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, সীমান্তে বেড়া দেওয়া ও সীমান্তের অপরাধ ঠেকানোর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা হতে পারে।

এর আগে গত নভেম্বরের বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকের কথা থাকলেও, পরে তা স্থগিত করা হয়।

সারাবাংলা/জেআর/এমপি
বিজ্ঞাপন

আরো