Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চ্যাম্পিয়নস ট্রফি / চ্যাম্পিয়নস ট্রফির ২১ দিন বাকি থাকলেও প্রস্তুত নয় করাচি স্টেডিয়াম!

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৪:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা নাটকের পর চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হতে পেরেছেন তারা। টুর্নামেন্ট শুরুর আর মাত্র ২১ দিন বাকি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে। উদ্বোধনী ম্যাচের মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও এখনো প্রস্তুত হয়নি করাচির স্টেডিয়াম।

চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে গত অক্টোবরের শেষভাগে শুরু হয় করাচি স্টেডিয়ামের সংস্কারের কাজ। দুইদিকে দুটি নতুন ডিজিটাল স্ক্রিন, ৩৫০ এলইডি লাইড, ৫০০০ নতুন চেয়ার; সংস্কার কাজের তালিকায় আছে এরকম বেশ কিছু জিনিস। ৬ হাজার শ্রমিক দিনরাত কাজ করছে স্টেডিয়ামকে নতুন করে সাজানোর জন্য।

বিজ্ঞাপন

তবে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন সপ্তাহ বাকি থাকলেও স্টেডিয়ামের কাজ এখনো শেষ হয়নি। স্টেডিয়াম সংস্কারের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত পিসিবিকে সময় বেধে দিয়েছে আইসিসি। এই ডেডলাইনের দুইদিন বাকি থাকলেও শেষ হয়নি সংস্কার কাজ। এতেই উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

Pakistan ICC Champion Trophy | National Sports | hjnews.com

 

করাচি স্টেডিয়ামের সংস্কার কাজের পরিচালক বিলাল চৌহান অবশ্য পাকিস্তান সংবাদমাধ্যম ডনকে জানিয়েছেন, সবকিছু নিয়ন্ত্রণেই আছে, ‘পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। ৩১ তারিখের মাঝেই সব কাজ শেষ হয়ে যাবে। আমরা যখন কাজটা পাই, তখন শঙ্কা ছিল এই স্বল্প সময়ের মাঝে কাজ শেষ হবে কিনা। তবে পিসিবি সবসময় আমাদের পাশে ছিল।’

১৬ কিংবা ১৭ ফেব্রুয়ারি এই করাচি স্টেডিয়ামেই হবে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। ১৯ ফেব্রুয়ারি এই ভেন্যুতে হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, যেখানে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো