Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাবরকে মোতির কাছে ব্যাটিং শিখতে বললেন বাসিত

স্পোর্টস ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৫:২০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত কয়েক বছর ধরেই ফর্মটা ভালো যাচ্ছে না তার। বাবর আজম তার বাজে ফর্মের কারণে শুনেছেন নানা সমালোচনা। এবার পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী বলছেন, বাবরের উচিত ওয়েস্ট ইন্ডিজ স্পিনার গুদাকেশ মোতির কাছে ব্যাটিং শেখা!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ব্যাট হাসেনি বাবরের। প্রথম ম্যাচের দুই ইনিংসে করেছেন ৮ ও ৫ রান। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে বাবরের ব্যাট থেকে এসেছে ১ ও ৩১ রান। বাবর দুই ম্যাচে যা রান করেছেন, ওয়েস্ট ইন্ডিজ স্পিনার মোতি এক ইনিংসেই করেছেন তার চেয়ে বেশি! সব মিলিয়ে দুই টেস্টে এই স্পিনার করেছেন ৯২ রান। এর মাঝে ছিল দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করা মহামূল্যবান সেই ৫৫ রান।

বিজ্ঞাপন

বাসিত বলছেন, বাবরের উচিত মোতির কাছে ব্যাটিং শেখা, ‘মোতির কাছে বাবরের ব্যাটিং শেখা প্রয়োজন। মোতি জানে কখন সামনে ও পেছনে খেলতে হবে। বড় মাপের ক্রিকেটারদেরও শেখার ওপরে থাকা উচিত। দ্বিতীয় টেস্টে মোতিই ছিল সেরা ব্যাটার।’

মুলতানে প্রথম টেস্ট জিতলেও দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বসেছে পাকিস্তান। সিরিজ ড্র হয়েছে ১-১ ব্যবধানে। বাসিত মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের কাছে হেরেছে পাকিস্তান, ‘অপরিচিত খেলোয়াড়ের একটা দল, বি কিংবা সি দল বলতে পারেন, তারাও পাকিস্তানকে ১২০ রানে হারিয়েছে! জয় পরাজয় খেলার অংশ, কিন্তু এটা বিব্রতকর ছিল। আমি এই ব্যাপারে বেশি বিশ্লেষণ করতে যাবো না।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো