Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খ্যাতিমান সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ আর নেই

সারাবাংলা ডেস্ক
২৯ জানুয়ারি ২০২৫ ১৬:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: বীর মুক্তিযোদ্ধা ও খ্যাতিমান সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ মারা গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন গভীর শোক জানিয়েছে।

চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য মুস্তফা নঈম সারাবাংলাকে জানিয়েছেন, বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৫টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজাম উদ্দিন আহমদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ৭১ বছর বয়সী এ সাংবাদিক স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

বিজ্ঞাপন

নিজাম উদ্দিন আহমদ ডেইলি অবজারভারের বিজনেস এডিটর ছিলেন। তিনি আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রধান হিসেবে দীর্ঘকাল কাজ করেছেন। চট্টগ্রামভিত্তিক সংবাদ সংস্থা বিএনএ’র প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

চট্টগ্রাম প্রেসক্লাব অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি ও শৃঙ্খলা উপকমিটির আহবায়ক মাঈনুদ্দিন কাদেরী শওকত এবং ক্লাবের সিনিয়র সদস্য সামশুল হক হায়দরী গভীর শোক জানিয়ে যৌথ বিবৃতিতে বলেছেন, নিজামউদ্দিন আহমদ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নির্যাতিত একজন মুক্তিসংগ্রামী।

তিনি একজন পেশাদার, সৎ সাংবাদিক ছিলেন। আধুনিক চট্টগ্রাম প্রেসক্লাবের অন্যতম রূপকার তিনি। বন্ধুবৎসল, সাহসী ও সতীর্থদের প্রতি সহমর্মিতা ছিল তাঁর।

এদিকে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক শোক বিবৃতিতে বলেন, ‘নিজাম উদ্দিন আহমদ ছিলেন একজন সৎ, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্যিকারের সাংবাদিকতার জন্য তিনি মানুষের মধ্যে বেঁচে থাকবেন।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক সবুর শুভ গভীর শোক প্রকাশ করেছেন।

সারাবাংলা/আরডি/ইআ
বিজ্ঞাপন

আরো