Friday 13 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি শাহাদাৎ, সম্পাদক নাসিমুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৫ ২৩:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল: ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মো. শাহাদাৎ হোসেন সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে ও মো. নাসিমুল হাসান সম্পাদক পদে ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় আইনজীবী সমিতির ভবনে প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ৬টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে সহসভাপতিসহ ৫টি পদে বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে অপর একটি প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন।

এদিকে, খান শহিদুল ইসলাম সহসভাপতি, মো. ফয়সাল খান ও হাসান সিকদার যুগ্ম সম্পাদক, মো. শাহাদাৎ হোসেন অর্থ সম্পাদক, মো. মাহেব হোসেন ভিজিল্যান্স সম্পাদক, মো. আরিফ হোসেন খান লাইব্রেরি সম্পাদক, মো. আককাস সিকদার ভর্তি সম্পাদক, আনিসুর রহমান খান ও মাসুম হাওলাদার নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সদস্য সচিব শাহাদাৎ হোসেন ও শহর বিএনপির সাবেক সভাপতি নাসিমুল হাসানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অপরদিকে সভাপতি পদে মো. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সোহেল আকনসহ বিএনপিপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে অপর একটি প্যানেল ৯টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে জামায়াতপন্থি আইনজীবীরা সাধারণ সম্পাদকসহ চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হোসেন বলেন, শিগগিরই নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো