Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চিকিৎসার জন্য থাইল্যান্ড গেলেন ছাত্র আন্দোলনে আহত দীপঙ্কর

স্টাফ করেসপন্ডেন্ট
৯ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আহত শ্রী দীপঙ্কর বালাকে চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার (৯ ফেব্ররুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দীপঙ্করকে ব্যাংকক পাঠানো হয়। এদিন রাতে স্বাস্থ্য মন্ত্রণালযের জনসংযোগ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আহত শ্রী দীপঙ্কর বালা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পায়ে গুলিবিদ্ধ হন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার আহত আরও পাঁচজনকে চিকিৎসার জন্য ব্যাংকক পাঠানো হবে। আহতরা সকাল সাড়ে ৮টায় বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/পিটিএম