Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দি‌লেন হুমায়ুন ক‌বির

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১২:০২

ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের প্রাক-সিএইচওজিএম (প্রি-সিএইচওজিএম) বৈঠকের উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদলের প্রধানরা অংশ নেন। বৈঠকে কমনওয়েলথের বিভিন্ন সংস্থা ও ফোরামের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি, সংস্থাটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এ সময় ভবিষ্যৎ করণীয় নির্ধারণে দিকনির্দেশনাও দেন অংশগ্রহণকারীরা।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর