Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি পিস্তলসহ ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

আটক যুবক ঠাকুরগাঁও পৌরশহরের গোবিন্দনগর মহল্লার মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের পল্লীবিদ্যুৎ বাজারে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং-এ কর্মরত আছেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের বিশেষ অভিযানে রোববার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে পৌরশহরের গোবিন্দনগর এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, আটক সোহেলের বাড়িতে বিশেষ অভিযানে তল্লাশির সময়ে তার শয়নকক্ষে বিছানার নিচ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়াও পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় কারাপ্রাপ্ত আসামি গোলাম কিবরিয়াসহ বিভিন্ন মামলায় আরো ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুসহ ঠাকুরগাওয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

দেশের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৪

আজ ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর'
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৫৭

ছবির গল্প ভাসমান চাষে সবজি উৎপাদন
২৯ সেপ্টেম্বর ২০২৬ ০০:১৭

আরো