Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় ট্রলির ধাক্কায় সিএনজির ২ যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: জেলার সাঁথিয়ায় উপজেলায় ইট বোঝাই ট্রলির ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ জন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের মহিষকোলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া জেলার শেরপুর উপজেলার পুকুরা পাড়া এলাকার মৃত বাদশার ছেলে মো. মামুন হোসেন (৩২) ও পাবনার আমিনপুর থানার চর কান্দি এলাকার প্রশান্ত মিস্ত্রীর স্ত্রী ননিতা রাণী (৪৫)।

আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইদুর রহমান জানান, সিএনজিটি পাবনার কাশীনাথপুর থেকে যাত্রী নিয়ে বেড়ার দিকে যাচ্ছিল। এ সময় তারা ঘটনাস্থলে পৌঁছালে পেছন থেকে ইট বোঝাইকৃত একটি ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং দুইজন আহত হন।

বিজ্ঞাপন

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলিসহ ড্রাইভার ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/এসডব্লিউ