Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ:  জেলায়  পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- সুনামগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রইছ উদ্দিন (৫১), শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. শহিদুর রহমান শহীদ (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান (৪২), পান্ডারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন (৫৩), নিষিদ্ধ সংগঠন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তারেক রহমান তারিফ (২৪), সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক মো. তুষার মিয়া (২৭), নিষিদ্ধ সংগঠন মধ্যনগর উপজেলা ছাত্র লীগের সক্রিয় সদস্য সোহেল মিয়া (১৮)।

বিজ্ঞাপন

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান থাকবে।

সারাবাংলা/এনজে