Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডব্লিউজিএসের ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন ড. ইউনূস

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট (ডব্লিউজিএস)-এর ইন্টারেক্টিভ প্লেনারি অধিবেশনে যোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় পাওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। সেশনটি পরিচালনা করেন সিএনএন’র বেকি অ্যান্ডারসন।

এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে অধ্যাপক ইউনূস দুবাই পৌঁছেন। সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী আহমেদ বেলহৌল আল ফালাসি অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে দুবাইয়ে স্বাগত জানান।

সারাবাংলা/পিটিএম