Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপির বর্ধিত সভার জন্য কমিটি গঠন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিএনপির বর্ধিত সভা বাস্তবায়নের জন্য কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভীকে আহবায়ক করে গঠিত কমিটির সদস্যরা হলেন– খায়রুল কবির খোকন, হাবিব উন–নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত, ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম, এডভোকেট সৈয়দ শাহীন শওকত, আসাদুল হাবিব দুলু, আলহাজ জি কে গউছ, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, শরিফুল আলম, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, ডা. রফিকুল ইসলাম, রফিকুল আলম মজনু ও আমিনুল হক।

বিজ্ঞাপন

ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হাবিব উন–নবী খান সোহেল, সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী, আপ্যায়ন কমিটির আহ্বায়ক এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া কমিটির আহ্বায়ব ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চিকিৎসা সেবা কমিটির আহ্বায়ক করা হয়েছে ডা. রফিকুল ইসলামকে।

উল্লেখ্য, আগামী ২৭ ফেব্রয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নির্বাহী কমিটির সভার পর এটিই বিএনপির সবচেয়ে সাংগঠনিক সভা।

সারাবাংলা/এজেড/আরএস
বিজ্ঞাপন

হঠাৎ বিয়ের সাজে প্রভা
২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬

আরো