Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাফ চ্যাম্পিয়নশিপ / সেমিফাইনালে একাদশে শুকি, বাদ ইব্রাহিম

স্পোর্টস করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ১৮:৩১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ ১৮:৩২

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। চোটের কারণে সাদ উদ্দিন ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় খেলছেন রহমত মিয়া। আর নাম্বার নাইন পজিশনে মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা।

শনিবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে দুই দলের সেমিফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৪-০ গোলের জয়ের একাদশ থেকে এই দুই পরিবর্তন ছাড়া বাকি খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন কোচ।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অ্যাকিলিস টেন্ডনে চোট পেয়েছিলেন সাদ উদ্দিন। তাঁর বদলি হিসেবে সেদিন মাঠে নেমেছিলেন রহমত মিয়া। এবার শুরু থেকেই খেলবেন তিনি।

বিজ্ঞাপন

গোলবারের নিচে থাকছেন মেহেদী হাসান শ্রাবণ। রক্ষণ সামলানোর দায়িত্বে তারিক কাজী, জায়ান আহমেদ, জিদান ইউসুফ ও রহমত মিয়া। দলের সঙ্গে অনুশীলন করলেও একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষের।

মাঝমাঠে অধিনায়ক হামজা চৌধুরীর সঙ্গে থাকছেন শমিত সোম ও কাজেম শাহ। আর আক্রমণভাগে রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদের সঙ্গে খেলবেন শুকি ইতোফুসা।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ; জায়ান আহমেদ, তারিক কাজী, জিদান ইউসুফ, রহমত মিয়া; হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ; রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর