Sunday 27 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গ্রামাঞ্চলে করযোগ্যদের তালিকা প্রণয়নে ডিসিদের প্রতি অর্থ উপদেষ্টার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে যেসব ব্যবসায়ী-চিকিৎসক-আইনজীবী যারা কর দেওয়ার মতো আয় করছেন, তাদের সবাইকেই আয় কর দিতে হবে। করযোগ্যদের তালিকা প্রণয়ন এবং তাদের কাছ থেকে কর আদায়ে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত দ্বিতীয় অধিবেশন শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, গ্রামে অনেকে অনেক আয় করছে বলে ডিসিরা জানিয়েছেন। কিন্তু তারা কর দিচ্ছেন না। আমরা এখন কর সংগ্রহ বাড়িয়ে রাজস্ব বাড়াতে চাই। এ বিষয়ে এনবিআর এখন উদ্যোগ নেবে। তাদের একটি তালিকা ডিসিরা দেবেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ব্যবসায়ীরা যে প্রচুর বিক্রি করেন, চিকিৎসক ও আইনজীবীরা যে ফি নেন, তাদের রশিদ বা ডিজিটাল পেমেন্ট মেথডে এনে তাদেরকেও করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) শেষ হবে।

সারাবাংলা/জেআর/আরএস
বিজ্ঞাপন

আরো