Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অপারেশন ডেভিল হান্টে পাবনায় ৪ জন গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপডেন্ট
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা: অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পাবনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেফতাররা হলেন, পাবনা সদর উপজেলার বিলকোলার মো. আবু বক্কর প্রামানিকের ছেলে মো. আফজাল হোসেন (৩৮), আরিফপুর সাইদুর রহমানের ছেলে নূর নবী (৩৭)। এ ছাড়া চাটমোহর উপজেলার পবাখালীর মৃত হাকিম উদ্দিনের ছেলে ছকির উদ্দিন (৭৩) ও আমিনপুর থানার শিতলপুর গ্রামের মৃত ফজের উদ্দিনের ছেলে মো. শহিদুল হক (৬৮)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রাজিনূর রহমান বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। জানা যায় আটক নেতারা প্রত্যেকেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি