Saturday 14 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ব্যাংকের কাজ শুধু কর্পোরেটকে ঋণ নয়, বরং ছোট ঋণের বাধ্যবাধকতাও রয়েছে: গভর্নর

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ নভেম্বর ২০২৬ ২০:০১

– ছবি : সারাবাংলা

ঢাকা: ‘বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এখনো নেতিবাচক’ মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান বলেছেন, ব্যাংকের ঋণ বিশেষ জায়গায় পুঞ্জিভুত। অথচ গ্রামে ঋণের চাহিদা থাকলেও তারা ঋণ পান না। আবার বড় গ্রাহকের ঋণ খেলাপি হলে ব্যাংকের কি দায় নেই? ব্যাংক তো নথিপত্র যাচাই করে ঋণ দিয়েছে। সুতরাং ঋণ আদায় না হওয়ার দায় ব্যাংকেরও রয়েছে। যেমন কোন কলকারখান বন্ধ হলে সেটা কাজে লাগাতে হবে। প্রয়োজনে কারখানা থেকে যন্ত্রপাতি বের করে দিয়ে সেখানে কাথা সেলাইয়ের ব্যবস্থা করতে হবে। যা অর্থনৈতিক কার্যক্রম একেবারে বন্ধ না হয়ে কোন রকমে চালু থাকে। পর্যালোচনায় উঠে এসেছে, দেশে কর্পোরেট ঋণের হার ৭০ থেকে ৮০ শতাংশ। সেটা কমিয়ে আনা জরুরি। কেননা, ব্যাংকের কাজ শুধু কর্পোরেট ঋণ প্রদান নয়। খুচরা ও ব্যক্তি পর্যায়ে ঋণ দিতে ব্যাংক ব্যবসার অনুমোদন দেওয়া হয়। এটা ভাল ফলাফল দিচ্ছে না। আগামী বছর থেকে ক্ষুদ্র ঋণ ২০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে।। পর্যায়ক্রমে এসব ঋণ ৪০ শতাংশ করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। । যা উৎপাদন বাড়াবে। দেশের সমস্যা কমাবে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ ন‌ভেম্বর) রাজধানীর সোনারগাঁও হেটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন উদযাপন উপলক্ষে ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ: সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক অনুষ্ঠানের প্রথম অধিবেশনের জন্য নির্ধারিত সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও অর্থনৈতিক স্থিতিশীলতা পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

তিনি বলেন, গ্রামে ঋণের চাহিদা রয়েছে। ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান ২৪ শতাংশ পর্যন্ত ঋণ দেয়। অথচ ব্যাংক সেদিকে নজর দেয়নি। সেটা আমলে নিতে অনৃরোধ করছি। তাদের ঋণ দিলে খেলাপি কমবে। কেননা, কৃষক ও ছোট গ্রাহক সময় মত ঋণ শোধ করে।

ব্যাংকারদের উদ্দেশ্যে গভর্নর বলেন, ডলার যে দামে কেনেন না কেন, তাতে লাভ হয়। কারণ কেনা দরেরর সঙ্গে একটা অতিরিক্ত চার্জ যোগ করে দেন। সেটার প্রভাব পরে ব্যবসায়ী ও ভোক্তার ওপর। সেটা কমাতে ব্যাংকারদের ওপর দাবি রাখছি। কারণ, দেশের ব্যবসা ও ভোক্তাদের দিকে খেয়াল রাখলে অর্থনীতি বেগবান হবে।

তিনি বলেন, ব্যাংক পুনর্গঠনের জন্য প্রতিবছরে ৬০ হাজার কোটি টাকা বাজেট থেকে চেয়েছি। সেটা বাস্তব কারণে দরকার। মূল্যস্ফীতি খানিকটা কমেছে। যা ৫০ বেসিস পয়েন্ট। সেটাও বেশি। কমাতে কাজ চলমান। মূল্যস্ফীতি বৈদেশিক মুদ্রা বিনিময় থেকে এসেছে। বিগত কয়েক বছরে ৬০ শতাংশ বেড়েছে। সেটা নিয়ে ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গভর্নর বলেন, জ্বালানির জন্য সামনে যেন রিজার্ভের জন্য বাড়তি চাপ সৃষ্টি না করে সেজন্য কাজ চলমান। সোলারে গুরুত্বরোপ দেওয়া হয়েছে। সামনে জ্বালানি নিরাপত্তা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হবে। সেটার ফল দিদে সময় লাড়বে। সেই সময় আসা পর্যন্ত সকলকে আন্তরিক হতে হবে।

তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে এসএমই ঋণে বাড়তি জোর দেওয়া হয়েছে। বিদেশে পড়ালেখার খরচের জন্য সকল পর্যায়ের শিক্ষার্থীদের বৈধ সুযোগ দেওয়া হয়েছে। সকল ঋণ দ্রুত ছাড়ে তাগাদা রয়েছে।

এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এর সভাপতি এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিন বলেন, ঋণ হার বর্তমানে সমস্যা। ধীর গতিতে চলছে। তবে অন্য তহবিল চলমান থাকায় এটা নিয়ে তরিঘড়ি করার প্রয়োজন নেই। ডিসট্রেসড ঋণ অনেকদিন চলছে। খেলাপি ঋণ একটা বিব্রতকর বিষয়। তবে এটা থেকে বের হতে হবে। তখন ব্যালেঞ্চ শিট ভাল হবে।
তিনি বলেন, ব্যাংকের ওপর আস্থা ফিরছে। তারল্য ৪ লাখ কোটি টাকা। এটা যথাযথ বিনিয়োগ করার জন্য চেষ্টা করা হবে।

সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম আবুল কাশেম বলেন, দেশের ব্যাংকিং যেন রাজনৈতিকভাবে বাধাগ্রস্ত না হয় সে দিকে খেয়াল রাখতে হবো। দেশের উন্নয়নে বিদেশি বিনিয়োগ আনতে হবে।

ওয়ান ব্যাংকের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা ডেপুটি গভর্নর পর্যন্ত ঠিক আছে। কিন্তু এর নিচে মনে হয় ঠিক নেই। আর এয়ারপোর্টে তিন ঘন্টা দাড়িয়ে থাকার সময় ব্যবসায়ীদের নেই।

প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ব্যাংকে দ্বিমুখী চ্যালেঞ্জ রয়েছে। সেটা দূর করতে কেন্দ্রীয় ব্যাংকে উদ্যোগ নিতে হবে।
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেছেন, জ্বালানির জন্য এনার্জি এফিসিয়েন্ট তহবিলের ৫০০ কোটি বরাদ্দ রয়েছে, তা বাড়ালে এ খাতে বিনিয়োগ বাড়বে। সোলারের জন্য অর্থায়ন খরচ কমাতে পারলে নতুন করে সোলার করতে আগ্রহ বাড়বে মানুষের।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, ঋণ এক্সিট পলিসি নিয়ে নানা দুর্বোধ্যতা রয়েছে। এটা সমন্বয় ও আয়ের খাতে সুদ দেখানো নিয়ে জটিলতা রয়েছে।

ওয়ালটন হাইটেকের এমডি ওয়ালিউর রহমান খালিদ বলেন, সুবিধা বাড়ালে আমরা রফতানি বাড়াতে পারব। বিশেষ করে জ্বালানি সঙ্কট দুরীকরণে বিশেষ উদ্যোগ নিতে হবো। সোলার সিস্টেম সারাদেশে ছড়াতে হবো। সোলার ঋণ সহজে ছাড় করার জন্য গভর্নরের হস্তেক্ষেপ দরকার।

সারাবাংলা/এসএ/এসআর 
বিজ্ঞাপন

আরো