Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পঞ্চগড়ে পরিমাপে কারচুপি, পেট্রোলপাম্পকে জরিমানা

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১২ মার্চ ২০২৫ ২৩:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: পঞ্চগড়ে পরিমাপের কারচুপির দায়ে এক পেট্রোলপাম্প মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১২ মার্চ ) দুপুরে পঞ্চগড় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এএসএম মাসুম-উদ-দৌলার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, জেলা শহরের পূর্ব জালাসী এলাকার মেসার্স পঞ্চগড় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বিভিন্ন যানবাহনে গ্রাহকদের পরিমাপের তেল কম দিয়ে আসছিলেন। দুপুরে ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে তেল ওজনের পরিমাপক যন্ত্রের মান পরীক্ষা করা হয়। এ সময় তেলের ওজনে কারচুপি পাওয়া যায়।

বিজ্ঞাপন

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৪৭ ধারা লঙ্ঘনের অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ফিলিং স্টেশনের ম্যানেজার জুবায়ের হাসান জরিমানার টাকা নগদ পরিশোধ করেন।

অভিযানে সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সোলেমান আলী, পঞ্চগড় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় এএসএম মাসুম-উদ-দৌলা বলেন, ‘ফিলিং স্টেশনটি দীর্ঘদিন ধরে পরিমাপের কম তেল দিয়ে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো