Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৫ ১৭:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনা: খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আফজ উদ্দিন (৪০) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল পৌনে ১০ টার দিকে নগরীর টিভি ক্রস রোড ডা. আহসান আলীর নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

মৃত আফাজ উদ্দিন ওই এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম বলেন, মহানগরীর টিভি ক্রস রোড এলাকার বাসিন্দা চিকিৎসক আহসান আলীর নির্মাণাধীন ৩ তলা ভবণে রাজ মিস্ত্রির কাজ করছিল আফাজ উদ্দিন। কাজ করার সময় অসাবধনাতাবসত তিন তলা ভবণ থেকে পড়ে গিয়ে আফাজ বুকে ও মাথায় গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় ও তার সহযোগীরা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় পৌনে ১২ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর