Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৫ ১২:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর: হোলি উৎসবের একদিনের ছুটি শেষে দিনাজপুরর হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকাল ১০টা থেকে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতে হোলি উৎসব উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ মার্চ) এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ ছিলো। একদিন বন্ধ থাকার পর রোববার (১৬ মার্চ) সকাল থেকে আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো