Sunday 15 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘দেশে আর কোনো স্বৈরাচার আসবেনা সম্পদ লুট করতে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৫ ১৮:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দেশে আর কোনো স্বৈরাচার আসবেনা দেশের সম্পদ লুটপাট না করতে। এ দেশে দুঃখী, দরিদ্র, কৃষক, শ্রমিক মেহনতী মানুষ তারা যেন এদেশে সুখে শান্তিতে থাকতে পারে। আর কোনো লুটেরা কোনো লুটপাট, দূর্নীতি করে অন্যায় নির্যাতন করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পাড়ে সেই ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকুন।

সোমবার (২৪ মার্চ) দুপুরে নরসিংদী পৌর শহরের তরোয়া হযরত কাবুল শাহ, মাজার প্রাঙ্গণে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, আগামী দিনে একটি জনগনের সরকার প্রতিষ্ঠা করে এই সমস্যা দূর হবে। এ দেশের দারিদ্র্য মানুষগুলোকে কিভাবে স্বাবলম্বী করা যায় সেই ব্যপারে রাজনীতিবিদকে, সমাজ সচেতন ব্যক্তিদেরকে, শিল্পপতি, ব্যবসায়ীদের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইউম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট হাসিব আহম্মেদ মোল্লা, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক নাজমুল হক ভূঞা, দেলোয়ার হোসেন দুলাল ও আওলাদ হোসেন মোল্লাসহ চেম্বারের সকল পরিচালক উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো