Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৪ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৫ ১০:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: গাজীপুর, নারায়নগঞ্জ, নাটোর এবং সাতক্ষীরা জেলার পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করেছে বিএনপি।

সোমবার (২৪ মার্চ) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

গাজীপুরে ফজলুল হক মিলনকে আহ্বায়ক এবং চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীকে সদস্য সচিব করে ৩৫ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়েছে।

অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলায় ৩৩ সদস্যের, রহিম নেওয়াজকে আহ্বায়ক ও আসাদুজ্জামান আসাদকে সদস্য সচিব করে নাটোর জেলায় ৩৬ সদস্যের এবং এইচ এম রহমাতুল্লাহ পলাশকে আহ্বায়ক ও আবু জাহিদ ডাবলুকে সদস্য সচিব করে সাতক্ষীরায় ৩১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এজেড/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো